1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বোরহানউদ্দিনে নিখোঁজের দুই ঘন্টা পর কলাবাগানে মিললো শিশুর মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত
এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলাবাগান থেকে ইসরাক হোসেন (৪) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল আনুমানিক  ১১ টায় নিহত শিশুর বাড়ির পাশ্ববর্তী কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসরাক হোসেন কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির সৌদি প্রবাসী শেখ ফরিদের ছেলে।
নিহত শিশু ইশরাকের মা ইয়ানুর বেগম জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রতিদিনের মতো দরজায় অন্যান শিশুদের সাথে খেলাধুলা করছিলো তার ছেলে ইশরাক। হঠাত তার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ২ ঘন্টা পর বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে অজ্ঞান অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।
তার নাকে ও মুখে গাছের পাতা ভর্তি ছিলো। শরিলে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশরাককে মৃত ঘোষণা করেন । তার ছেলে ইশরাককে পরিকল্পিত হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, সকালে বাড়ীর দরজায় প্রতিদিনের মতো কয়েকজন শিশুর সাথে খেলাধুলা করছিলো শিশু ইশরাক। হঠাত সেখান থেকে অজ্ঞাত একজন শিশু  ইশরাককে কোথায় যেন নিয়ে যায়। পরে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, ইশরাক নামক শিশুর মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park