মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো. মাহামুদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস,আই মো.শাহাদাৎ হোসেন,
উপজেলা শিক্ষা অফিসার জনাব ফাতেমা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আরিফা আখতার,হযরত শাহ জামাল(র:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আশরাফুল ইসলাম বুলবুল, ডি ডি এফ স্কুলের পরিচালক মো. নুরুজ্জামান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেবো। তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে,সরকারিভাবে কোন প্রণোদনা আসলে অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।
চেয়ারম্যান জহুরুল হক তার বক্তব্যে বলেন, আগামী জানুয়ারি মাস থেকে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে। যা শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলায় ডি ডি এফ স্কুল শিক্ষাঙ্গনে ব্যাপক সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে আরো ভালো কিছু অর্জন করবে এই আশা ব্যক্ত করেন তিনি।
আলোচনা শেষে ক্রিয়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।j