1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সহজিকরণ সহ সকল সুযোগ দিতে হবে- সিলেটে ওয়েব প্রেসিডেন্ট নাসরিন আউয়াল মিন্টু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
উইমেন এন্ট্রিপ্রেনিউর এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী নেত্রী নাসরিন আউয়াল মিন্টু বলেছেন, দেশের প্রান্তিক নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গঁড়ে তোলার জন্য ব্যাংক ঋণ সহজিকরণ সহ নারীদের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা দিতে হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়া পয়েন্টস্থ সারা খাতুন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্রে উইমেন এন্ট্রিপ্রেনিউর এসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর যৌথ উদ্যোগে ৬৪ জেলার প্রান্তিক নারী উদ্যোক্তাদের উন্নয়নে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ী নেত্রী নাসরিন আউয়াল মিন্টু এ কথাগুলো বলেন।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উপদেষ্টা মমতাজ ফারুকীর সভাপতিত্বে এবং গ্রাসরুটস’র সিইও ড. হিমাংশু মিত্র ও নাসরিন শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডের কন্সালট্যান্ড প্রশিক্ষক ইদিথ ভান্দার স্পুইট, বাংলাদেশ ব্যাংক সিলেট এসএমই শাখার যুগ্ম পরিচালক ড. শিরিন আক্তার, ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল ম্যানেজার বিএম সাইফুজ্জামান, বিসিক সিলেটের ডিজিএম সোহেল আহমদ, এসোসিয়েশন ফর ইয়ূথ এডভান্সমেন্ট সিলেটের সভাপতি সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, গ্রাসরুটস’র জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্ত, ওয়েব কেন্দ্রীয় নেত্রী কলি ইসলাম, সুলতানা আজাদ, নাদিরা হোসেন রূপা, শাহিন সুলতানা মনি, গ্রাসরুটস’র জেলা নেত্রী সালমা বেগম।
মতবিনিময় সভায় নারী উদ্যোক্তারা তাদের পণ্যের বিপনন, বাজারজাতকরণ, ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ, ব্যাংক কর্তৃপক্ষকে এসএমই ঋণের সুদের হার কমানো, নারী উদ্যোক্তাদেরকে সহজে ঋণ সুবিধা প্রদানে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানান।
বক্তারা, নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পরিকল্পনা গ্রহণ, প্রশিক্ষণ সহ নিজেদের স্বাবলম্বী হিসেবে গঁড়ে তোলার জন্য যা যা দরকার সেভাবে নিজেকে তৈরি করার জন্য গুরুত্বারোপ করেন এবং ব্যাংক ঋণের জন্য যেসব কাগজাদির দরকার, তা যথাযথ ভাবে সংরক্ষণের আহবান জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park