1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ইসকন নিষিদ্ধের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরের পর জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তের প্রতিবাদ এবং সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়। কর্মসূচির শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চৌরঙ্গি মোর হতে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় চৌরঙ্গী মোরে এসে শেষ হয় এবং সেখানেই নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। তারা আমাদের দেশে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা ক্ষমতাচূত আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। আদালতের মধ্যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে। খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানান উপস্থিত সকলেই। আয়োজিত কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ লিয়াকত আলী সহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলাম ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park