1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নবীগঞ্জে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস রাজুর তত্ত্বাবধানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, সহকারী শিক্ষক আভা রাণী দাশ, সহকারী শিক্ষক  রাশেদা বেগম।
এসময় বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন সহ সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ এবং মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় মোট ৭১জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রতি ক্লাস থেকে ৫জন করে মোট ১৫জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে বলে ট্রাস্টের নেতৃবৃন্দরা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park