1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী সরকারি কলেজের আন্ত.বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলা বিভাগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের আন্ত.বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজি বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে বাংলা বিভাগ।

মঙ্গলবার  (০৩ ডিসেম্বর ) ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আন্ত.বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বাংলা বিভাগের মুখোমুখি হয় ইংরেজি বিভাগ। টসে জিতে ৭ ওভারে ৫৭ রানের টার্গেট দেয় ইংরেজি বিভাগ। ১ ওভার হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলা বিভাগ।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, বাংলা বিভাগের প্রভাষক মো. হাইমিনুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি পরিচালনা করেন, কলেজের শরীরচর্চা শিক্ষক কৃষ্ণ চন্দ্র শর্মা ও  শিক্ষার্থী মো. সাজু ইসলাম।

বুধবার (০৪ ডিসেম্বর ) সেমিফাইনালে বাংলা বিভাগের মুখোমুখি হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই ক্রিকেট টুর্নামেন্টটিতে  বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, দর্শন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, গণিত বিভাগ, উচ্চ মাধ্যমিক শাখা, ডিগ্রী পাস কোর্স শাখাসহ মোট ৮টি দল অংশগ্রহন করেন।#

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park