1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনায় জেলা জামায়াত কর্মী সম্মেলনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শহরে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত প্যান্ডেল তৈরীর লক্ষ্যে জেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন।
এসময় মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য তাওহিদ হাসান রুমি, আব্দুল মজিদ, মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলনের প্রস্তুতির লক্ষ্যে জামাতের জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে ব্যাপক প্রস্তুতি বৈঠক চলছে। জেলা জুঁড়ে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। জামায়াত নেতৃবৃন্দ আশা করছেন দীর্ঘ ১৭ বছর পর আমীরে জামায়াতের উপস্থিতিতে বিজয়ের মাসে আগামী ২১ ডিসেম্বর উন্মুক্ত ময়দানে মুক্ত পরিবেশে নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হবে পুরো জেলা।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park