1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পূর্বধলায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

“মানুষ বেঁচে থাকে তার কর্ম, আদর্শ আর উন্নত চিন্তাভাবনায়।” তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো: খবিরুল আহসান। তার বদলি বাতিল ও পূর্বধলায় পুন:বহালের দাবীতে রেললাইন অবরোধ ও মানববন্ধন করেছেন সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা।

আজ (১০ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন অবরোধ করে ৪০ মিনিট অবরোধ করে রাখে।

এসময় মানববন্ধনে আন্দোলনকারীরা স্লোগান দেয়-‘পূর্বধলার ইউএনওর বদলি বাতিল করো, করতে হবে, খবিরুল স্যারের বদলি, মানি না, মানব না। কুচক্রিদের সুপারিশে, ইউএনও স্যারের বদলি হবে না, হবে না…’।

পরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রেললাইন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু অবরোধকারীরা সরে যেতে রাজি হয়নি। অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য একদিনের সময় চান তিনি। পরে তার আশ্বাসে আন্দোলনকারীরা একদিনের জন্য আন্দোলন স্থগিত করেন।

এর আগে গত ৫ ডিসেম্বর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান কে বারহাট্রা উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। তার বদলির খবর শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ উপজেলাজুড়ে বদলির প্রত্যাহারের ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এসময় আন্দোলনকারীরা পূর্বধলার ইউএনওর বদলি বাতিল করো, করতে হবে। খবিরুল স্যারের বদলি, মানি না, মানব না। কুচক্রিদের সুপারিশে, বদলি হবে না স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসানের বদলি বাতিল ও পূর্বধলায় পুন:বহাল চাই। কারণ উনি যোগদানের পর থেকে উপজেলা পরিষদের অন্তর্গত নানামুখী কাজ স্বচ্ছভাবে হয়েছে৷ খবিরুল আহসানের অফিসরুমে সবসময় যেকোনো সাধারণ মানুষ ঢুকে কথা বলার সুযোগ পেয়েছে। উনার সময়ে এলাকার খেলাধুলায় একধরনের পুর্নজাগরণ হয়েছে। ক্রীড়াসামগ্রী পেয়েছে সবাই, অসংখ্য টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা নিয়েও কখনও দুশ্চিন্তায় পড়তে হয় নাই। আর পূর্বধলাবাসীর বিনোদন ব্যবস্থা উন্নত করতে ইউএনও মহোদয় কি কি পদক্ষেপ নিয়েছেন তা সবারই জানা।

বক্তারা আরও বলেন, এই উপজেলায় তিনি চিরকাল থাকবেন না। কিন্তু সরকারি নিয়মে একটানা সর্বোচ্চ ৩ বছর একই উপজেলায় কর্মরত থাকার সুযোগ পান ইউএনওরা। খবিরুল আহসানের সর্বোচ্চ মেয়াদ পূর্ণ হতে আরও ২ বছর বাকি। জনতার চাওয়া, তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করুন। আমাদের অবহেলিত পূর্বধলাকে সঠিক দিকনির্দেশনা দিতে খবিরুল আহসানের মতো একজন অফিসার বর্তমানে খুব প্রয়োজন।

মানববন্ধনে পূর্বধলা রেডলাইনের টুর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ সাকিব আব্দুল্লাহ্’র উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবদুল মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্প লাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, এসি ক্লাবের সাবেক সভাপতি আবু শোয়েব হাসান, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, রেনেসাঁ ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মাজু, নিউ স্টার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, সোনার বাংলা ক্রীড়া সংঘের তাইজুল ইসলাম, যুব উন্নয়ন সংঘের সাবেক সভাপতি সুলেমান কবির পাপ্পু, রওশন আরা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি আবু তালহা, সূর্য তরুণ স্পোটিং ক্লাবের সহ-সভাপতি আল-আমিন, পূর্বধলা হেল্প লাইনের মডারেটর আলমগীর কবির, বাট্রা বাজার স্পোর্টিং ক্লাবের শাহরিয়ার নোমান খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park