
সিলেট প্রতিনিধি: জয়নাল আবেদীন
পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় বিএডিসি,সেচ বিভাগ, সিলেট কর্তৃক আয়োজিত ” দক্ষ সেচ ব্যাবস্হাপনা” বিষয়ক কৃষক প্রশিক্ষণ সিলেট জেলার ওসমানী নগর উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত কৃষক প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রনজিত কুমার দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেট সার্কেল, জনাব শাহানাজ পারভীন
উপজেলা নির্বাহী অফিসার,
ওসমানী নগর, সিলেট,
জনাব আবু আহমেদ মাহমুদুল হাসান, নির্বাহী প্রকৌশলী,বিএডিসি,সিলেট,
জনাব উম্মে তামিমা, উপজেলা কৃষি অফিসার, জনাব মো: হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী, বিএডিসি, সিলেট,
মো: নাজমুল হাসান, উপসহকারী প্রকৌশলী, বিএডিসি, বিশ্বনাথ ইউনিট, জনাব আরিফ রাব্বানী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, ওসমানী নগর, সিলেট।
উক্ত কৃষক প্রশিক্ষণে কৃষকদেরকে সেচের পানির পরিমিত ব্যবহার ও দক্ষ সেচ ব্যবস্থা নিশ্চিত করতে AWD Kit, সেচ নিয়ন্ত্রক পাইপ (সেনিপা) ব্যবহারের প্রয়োজনীয়তা, উপকারিতা এবং সেচ বিষয়ক বিস্তারিত আলোচনা করা করা হয়।