1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে  আওয়ামী লীগ নেতা বীরেন্দ্র গ্রেপ্তার 

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির ঘটনার মামলায়  আওয়ামী লীগ নেতা বীরেন্দ্র (৪৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৮ ই ডিসেম্বর রোজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর সভার সামন থেকে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী মৃত জগদ্বীপ সুত্রধর এর ছেলে  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র (৪৬)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে  ১৮ ই ডিসেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, আওয়ামী লীগ নেতা জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র (৪৬)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এর ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ১৯ শে নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর বাদী হয়ে মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অন্যদিকে এই মামলায় তিন আসামী জামিনের জন্য আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত এর বিজ্ঞ বিচারক।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park