1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ীতে  কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
কিশোর কন্ঠ পড়বো
   জীবনটাকে গড়বো,
ফুলের মতো ফুটবো মোরা
জ্ঞানের আলোয় জ্বলবো এ প্রতিপাদ্যকে সামনে রেখে,
কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালপুরের উদ্যোগে ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার  (২০ ডিসেম্বর) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায়  বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রসংশা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কন্ঠের জামালপুর জেলা শাখার পরিচালক আহমাদ সালমান, কিশোর কন্ঠের  জামালপুর জেলা শাখার উপদেষ্টা শামাউন সরকার,  জামালপুর জেলার কিশোর কন্ঠের প্রতিনিধি সাব্বির সরকার প্রমূখ।
৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায়  ১৯৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কিশোর কন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তির সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র হল সুপারের দায়িত্ব পালন করেন,  কিশোর কন্ঠের দেওয়ানগঞ্জ থানা
 উপদেষ্টা ও সানন্দবাড়ী কলেজের সহযোগী অধ্যাপক নুর উদ্দিন আহমেদ।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কিশোর কন্ঠের থানা পরিচালক মো.মতিউর রহমান ও সহকারী পরিচালক নাজমুল হক।
উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল আগামী মাসে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park