1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দীর্ঘ ১৬ বছর আ.লীগ জনগণের ভোটকে গণহত্যা করেছে- মৌলভীবাজারে কর্মী সম্মেলনে জামায়াত কেন্দ্রীয় আমীর

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ জনগণের ভোটকে গণহত্যা করেছে। ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেঁপে বসে জাতীয় সকল অধিকার কেঁড়ে নিয়েছিলো। দেশকে কার্যত শ্মশান কিংবা গোরস্তানে পরিণত করেছিলো। তিনি ভারতকে উদ্দেশ্যে করে আরও বলেন, আমাদের রান্না ঘরে উঁকি দিকে তাকাবার চেষ্টা করবেন না। এছাড়াও তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরুষের সাথে নারীরাও পূর্ণ মর্যাদা পাবেন। মন্দির মসজিদ গীর্জা পেগোডা পাহারা দেওয়ার প্রয়োজন হবেনা।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলার জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এড. এহেসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
প্রায় ২০ হাজারের অধিক জামায়াতের নেতাকর্মীরা উপস্থিতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি ইয়ামীর আলী, সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park