1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বড়লেখার বোবারথলে সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাহাড়ি জনপদ বোবারথল এলাকায় সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাঝগান্ধাই বাজারে বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বোবারথল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল কদ্দুস, মাহতাব উদ্দিন, আব্দুস শুকুর, আব্দুল হাসিম প্রমুখ।
বক্তারা বলেন, ১১টি গ্রামের ৯৮৬টি পরিবারের প্রায় ১৮ হাজারের অধিক স্থানীয় বাসিন্দা দীর্ঘ ৬০-৬৫ বছর ধরে বোবারথল এলাকায় বসবাস করে আসছেন। চা-বাগান কর্তৃপক্ষ অন্যায় ও বে-আইনীভাবে বোবারথল খাস খতিয়ানের জমি আত্নসাৎ করার উদ্দেশ্যে এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনদের উপর একাধিক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তামাদি মোদ্দতের বহু উর্দ্ধকাল যাবৎ প্রায় ৬০ বছর এলাকায় বসতবাড়ী তৈরি করে ভোগদখল ও শাসন সংরক্ষণ করে আসছে। এখানে ভোট কেন্দ্র, বিজিপি কেন্দ্র, এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদরাসা, ৫টি হাট বাজার, ২টি খ্রিস্টান মিশনারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি জামে মসজিদ, ৪টি খাসিয়া গির্জা ইত্যাদি রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে সীমান্ত এলাকা হিসেবে বোবারথল ছিল মুক্তিযোদ্ধাদের আশ্রয়কেন্দ্র।
ভোটের অধিকার আছে, কিন্তু ভূমির অধিকার নেই উল্লেখ করে বক্তারা সরকারিভাবে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে ভূমির অধিকার পাওয়ার জন্য এবং নিরহ লোকজনদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বোবারথল এলাকার শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park