1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সংবাদ প্রকাশের পর – গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তারকে ভোক্তা অধিকারের জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত
 মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিওপ্যাথিক ডাক্তার  শহিদুল ইসলাম কে দশ হাজার টাকা জরিমানা করে গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের সরকারি পরিচালক শামীম হাসান। আজ রবিবার দুপুর ১২ টার সময় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার  বাথানডাঙ্গা বাজারের হোমিও ডাক্তার শহিদুল ইসলামের হোমিওপ্যাথিক ওষুধের দোকানে   ভোক্তা অধিকার  অভিযান চালালে নকল ঔষধ তৈরি ও  বোতলের গায়ে মোড়ক লাগানোর  অপরাধে  ১০ হাজার টাকা  জরিমানা করে

এবং ভবিষ্যতে নকল ওষুধ তৈরি ও মোড়ক জাত না করার অঙ্গীকার ও হোমিওপ্যাথিক কাউন্সিলের নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ প্রদান করেন। বাথান টাকা বাজারের ব্যবসায়ী ওবায়দুর মোল্লা বলেন  ভুয়া ডাক্তার শহিদুল ইসলাম দীর্ঘদিন নামের পাশে ডাক্তার ব্যবহার করে আসছেন, তার কাছে চিকিৎসা নিয়ে কেউ ভালো তো হয়ই না উল্টা আরো হয়রানির শিকার হয়। আমি এ ভুয়া ডাক্তারের কঠিনতম শাস্তি দাবি করি।বাংলাদেশ হোমিওপ্যাথিক কাউন্সিলের রেজিস্টার জনাব ডাক্তার জাহাঙ্গীর আলম জানান বাংলাদেশ সরকার অনুমোদিত হোমিওপ্যাথিক একাডেমিক ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সের নাম হচ্ছে –
বিএইচএমএস, ডিএইচএমএস
এ দুটির যে কোন একটি সনদ থাকলে যে কেউ অতিরিক্ত কোর্সের পদবি নামের পাশে লিখতে পারবেন।
আপনি ডাঃ মোঃ শহিদুল ইসলাম মারুফ নামে যে ব্যক্তির সনদ ও ভিজিটিং কার্ড পাঠিয়েছেন। এসব ডিগ্রি/ডিপ্লোমা সনদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সনদ বা ডিগ্রি না  এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কিংবা কাউন্সিল হতে ইসুকৃত নয়।  সে সরকার অনুমোদিত কোন ডাক্তার নয়। একজন ভুয়া ডাক্তার। এ সময় বাথান ডাঙ্গা বাজারের ব্যবসায়ী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলা ভোক্তা অধিকারের  সরহকারি পরিচালক  শামীম হাসান জানান ভবিষ্যতে গোপালগঞ্জ নকল ঔষধ তৈরি বাজারজাতকরণ  ভোক্তা অধিকারের  অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park