1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বরগুনার বামনায় নতুন ইউএনওর যোগদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসা. নিকহাত আরা।
২৩ ডিসেম্বর সোমবার বামনা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে, গত রোববার বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শফিউল আলমের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।
মোসা. নিকহাত আরা ৩৬তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা লালমনিরহাট। বামনায় যোগদানের আগে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে ময়মনসিংহের গৌরীপুরে এবং সর্বশেষ কক্সবাজারে শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার এর কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বামনার নবাগত ইউএনও মোসা. নিকহাত আরা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ ও শান্তিপূর্ণ  করতে আমি বদ্ধপরিকর। বামনা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বামনা উপজেলার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park