1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেরপুরে  মিথ্যা মামলায়  সাংবাদিক হয়রানির  প্রতিবাদে প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি-

 শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও  রিপোর্টার্স ইউনিটির সভাপতি, আনন্দ টিভির শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানকে হত্যা মামলায় জরিয়ে   হয়রানির  প্রতিবাদে   নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় শহরের গৃদ্দানারায়ণপুরে  প্রেস ক্লাবে এক জরুরি সভার আয়োজন করা হয়।
শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলামের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  উপস্থিত সকল সাংবাদিক নেতারা  প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফের নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক নেতা মারুফের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান  প্রশাসনের প্রতি।
উল্লেখ্য, এ বছরের প্রথম দিকে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যা মামলার ঘটনায় আনন্দ টিভির প্রতিনিধি মারুফুর রহমান সংবাদ পরিবেশন করার কারণে ওই হত্যা মামলার আসামি শেরপুরের সাবেক জাতীয় পার্টির সভাপতির ছেলে আব্দুর রউফ জামিনে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল।
গত দুই মাস আগে আব্দুর রউফের ঘনিষ্ঠ সহযোগী মুকুল হোসেনের  শ্যালক  ভারত সীমান্ত বিএসএফ এর হাতে মৃত্যু  হয় । ওই ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা হয়।  পরে  অসৎ উদ্দেশ্যে শেরপুর আদালতে মুকুল বাদী হয়ে একটি  হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রউফের পরামর্শে মকুল হোসেন তার মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক মারুফের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মারুফ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park