বামনা (বরগুনা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু ছালেহ হাওলাদার।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকার উত্তরার একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার সফর সঙ্গী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা ভাইস চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতৃবৃন্দের সাথে এ বর্ষীয়ান রাজনীতিবিদের সাথে ডৌয়াতলার উন্নয়ন কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
এ সময় ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।