1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কিওর-এর ফল উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে “দেশী ফলের সাথে শিক্ষার্থীদের পরিচিতি” স্লোগান ধারণ করে ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার ব্লুমিং রোজেস বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী, অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দের উপস্থিতিতে উৎসবটি আনন্দঘন এবং মানবিকতার এক অনন্য বার্তা নিয়ে উদযাপন করা হয়।
ফল উৎসবে কিওর-এর উপদেষ্টা এম. মুহিবুর রহমান, শামসুল ইসলাম রাসেল এবং নাট্যশিল্পী ও আবৃত্তিকার শাহিন ইকবাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কিওর-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া জানান, আমাদের লক্ষ্য হচ্ছে সব শিশুর জন্য সমান সুযোগ। অসমর্থতা ও সীমাবদ্ধতাকে পাশে রেখে, তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সুখের বীজ বপন করা। প্রত্যেক শিশুর জীবনে সমান মর্যাদা ও ভালোবাসা নিশ্চিত করাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার।
তিনি বলেন, সুবিধাবঞ্চিতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। ফল উৎসবও আমাদর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে একটি। উৎসবে উপস্থিত থেকে যারা উৎসবকে প্রাণবন্ত করে তুলেছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাই।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park