1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মাসুমা বেগম এর সমাধীতে বিমান বাহিনীর শ্রদ্ধা।

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত

‎এএসটি সাকিল, ভোলা জেলা প্রতিনিধিঃ- ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা  মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধীতে  বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

‎২৮ জুলাই সোমবার বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ৭নং ওয়ার্ডে সমাহিত মাসুমা বেগমের মর্মান্তিক মৃত্যুতে  বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী মাসুমা বেগম এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

‎উইং কমান্ডার এবিএম সরোয়ার জাহান এর নেতৃত্বে বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

‎এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতের পরিবারকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

‎এ-সময় উপস্থিত ছিলেন নিহত মাসুমার স্বামী মোঃ সেলিম, ছেলে আবদুল্লাহ,  বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park