1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে এসইডিপি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে  শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রঞ্জন রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী।

পরে অতিথিবৃন্দ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধমিকের নির্বাচিত ৩২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা বলেন, দেশের অগ্রগতির অন্যতম নিয়ামক হলো শিক্ষিত ও দক্ষ জনশক্তি। তাই শিক্ষা খাতে এমন উদ্যোগ প্রশংসনীয় ও প্রয়োজনীয়।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park