1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।  মঙ্গলবার ( ২৯ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শহরের জাগপা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের  চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জাগপা পঞ্চগড় জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল। এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে।  আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনে নেপথ্যে ষড়যন্ত্র ছিলো ভারতের।  তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করাসহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের দাবি জানান তারা। একই সাথে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদ ও তাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেড়াও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। এর আগে শহরের বিভিন্ন মার্কেটের দোকান ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park