1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমায় প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন: বিভিন্ন মহলের শোকপ্রকাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার) আর নেই। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৪টায় সিলাম ব্রাম্মণপাড়াস্থ নিজ বাড়ির সামনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার) এর মৃত্যুতে সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সাবেক প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুজ্জামান সালেহ, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান, সিলাম পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের সেক্রেটারি আবু সাঈদ জুবেরী ছাদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোকপ্রকাশ করেছেন।
শোক জ্ঞাপনকারীরা পরলোকগত প্রবীণ শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী (শ্যামল স্যার) এর আত্মার প্রশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park