1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পাথরঘাটা উপজেলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ অভিযানে মোট ১ হাজার ৯শত প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার দায়িত্বে থাকা নৌবাহিনীর  লেঃ কমান্ডার মোঃ আব্দুর রহমান (ট‍্যাজ) বিএন, (পি নং ২৭৭৭) এর নেতৃত্বে, উপজেলা নির্বাহী করমর্কতা এম মিজানুর রহমানের উপস্থিততে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথরঘাটা উপজেলার কাঠালতলি গ্রামের নাছির হাওলাদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসানকে (৩৫) আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনীর একটি দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল পাথরঘাটার তালতলা বাজার সংলগ্ন সাজিদ ট্রেডার্স নামের একটি ভবনের নিচ তলার বিভিন্ন কক্ষে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান কিংস সিগারেট উদ্ধার করা হয়। আটক হয় দুজন এবং পরে তাদের ভ্রাম্যমান আদালতে শাস্তি প্রদান করা হয়।
উভয় অভিযানে জব্দকৃত মোট ১ হাজার ৯শত প্যাকেট সিগারেট পাথরগাটা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর দায়িত্বে থাকা কমান্ডার জানান, অবৈধ পণ্য পাচার ও বিক্রির বিরুদ্ধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের পণ্য দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই কোনো ছাড় দেওয়া হবে না।
পাথরঘাটা উপজেলা প্রশাসন ও নৌবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, অবৈধ পণ্য সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park