1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং প্রশাসনের অকার্যকারিতা নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
রোববার (১০ আগস্ট) দুপুরে শহরের মাধবপুর এলাকায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আর তুহিন হত্যায় জড়িতরা যেন আইনের ফাঁকফোকর গলে বেড়িয়ে যেতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় যথাযথ সুরক্ষা দেয়ারও দাবী জানানো হয়। পাশাপাশি রাজধানীর নিজ শয়নকক্ষে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি, শেরপুরের সাংবাদিক ফাগুন হত্যা, জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সিসি ক্যামেরায় সুস্পষ্ট প্রমাণ থাকার পরও সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু কীভাবে আইনের ফাঁকফোকরে বেরিয়ে আসে। তাহলে সেসময় তাকে পঞ্চগড় সীমান্ত হতে গ্রেফতার করা কি নাটক ছিলো। তাছাড়া বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিস্টদের দোসররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুহিন হত্যাকাণ্ডে সরকারি গোয়েন্দা সংস্থার দায়ও কম নেই।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park