1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে থানায় অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত
দেওয়ানগঞ্জ প্রতিনিধিরঃ
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
 গতকাল রবিবার (১০ আগস্ট)  বিকেলে উপজেলার ডাংধরা ইউনিয়নের মাখনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
 এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মিয়া চানের ছেলে  মো. চাঁন মিয়া  বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার মোঃ আমীর আলীর ছেলে আঃ সালাম(৪৫),  মো. আমীর (৫৬),  মোঃ সোহরাব (৫০), ছবদের আলী ( ৫৮), আইয়ুব আলী ৩০,সর্ব পিতা সোবাহান আলী  সহ মোট ১৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে  ।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী শেখ ফরিদ  গংদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন থেকে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন অভিযুক্তরা জোরপূর্বক এসে  আমাদের জমিতে থাকা চারাগাছ উপড়ে ফেলে। ওই সময় আমি মোঃ শেখ ফরিদ প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠি সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে শেখ ফরিদ গংদের উপর আক্রমন করে। কেউ বাধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া প্রাণে মারিয়া ফেলিবে বলে  নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে দ্রুত চলিয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, জমিটি মিয়া চান গংয়ের  পৈত্রিক সম্পদ ,  তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। অভিযুক্ত আমির আলীর ছেলে আব্দুস ছালাম   আওয়ামী লীগের দোশোর ছিল,  জোরপূর্বক জমি দখল করার পায়তারা করছেন।
এ বিষয়ে অভিযুক্তদের একজন জমি নিয়ে ঝামেলার কথা স্বীকার করেন। তিনি বলেন, থানা থেকে পুলিশ সদস্যরা এসেছিলো। দু-পক্ষকে শান্ত থাকতে বলেছে। আগামী বৃহস্পতিবার থানায় সালিসি হবে।আশা করা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান হবে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park