
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি পদে মোঃ মজিবুর রহমান খান ও সম্পাদক পদে তাজ উদ্দিন ফারাস সেন্টু নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার বজলুর রহমান পাঠান জানান, দীর্ঘ ১১ বছর পর উৎসব মূখর পরিবেশে আজ (১১ আগষ্ট) সোমবার নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন শেষে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে ১২টি ইউনিয়নের ৮৫২ জন কাউন্সিলারের মধ্যে ৮৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে (আনারস) প্রতীক নিয়ে ৪২৪ ভোট পেয়ে মোঃ মজিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (চেয়ার) প্রতীক নিয়ে তাজেজুল ইসলাম ফারাস সুজাত ৪১৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে (ফুটবল) প্রতীক নিয়ে ৪৭৮ ভোট পেয়ে তাজ উদ্দিন ফারাস সেন্টু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতীক নিয়ে এডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক ৩৬৩ ভোট পেয়েছেন।
ভোট গননা শেষে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ফলাফল ঘোষনা করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।