1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজার পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স হলে পৌর কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ এবং তাঁর সহধর্মিণী মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসকেও এসময় বদলীজনিত সংবর্ধনা প্রদান করা হয়।
মৌলভীবাজার পৌরসভার ষ্টোর কিপার ও লাইসেন্স পরিদর্শক (অঃ দাঃ) রুমেল আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, পৌর সহকারী প্রকৌশলী আনোয়ার শাহাদাত হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা উজ্জ্বল চন্দ্র দেব, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পৌর বাজার পরিদর্শক এ কে এম নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মৌলভীবাজার পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার প্রশাসক সিলেটে বিভাগের শ্রেষ্ট প্রশাসক নির্বাচিত হয়েছিলেন উল্লেখ করে বক্তারা বিদায়ী সংবর্ধিত পৌর প্রশাসক বুলবুল আহমেদ এর বিগত কার্যক্রমগুলো স্মরণ করেন এবং তাঁর ও পরিবারের জন্য শুভকামনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park