1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকেরা।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি হয়। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু শহীদ।

সমাবেশে বক্তব্য দেন সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী এবং ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু।

বক্তারা অভিযোগ করেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে অন্তত ৩০ সাংবাদিককে হত্যা করা হয়েছে, শত শত সাংবাদিক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। জুলাই গণ–অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। তবুও সাংবাদিক হত্যার বিচার এগোয়নি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১৯ বার পেছানো হয়েছে, যা এখনো আদালতে জমা দেওয়া হয়নি।

তাঁরা আরও বলেন, সাম্প্রতিক গাজীপুরে দিনের আলোয় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা প্রমাণ করেছে দেশে কেউ নিরাপদ নয়। এর দায় সরকার এড়াতে পারে না। এ হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে ফুলবাড়ী প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সিটি প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park