1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মেঘালয়ে স্থানীয়দের হামলায় নিহত বাংলাদেশি যুবক

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত
তৌহিদুর রহমান  শেরপুর প্রতিনিধি
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন ভারতীয়রা।
স্থানীয়দের মারধরে আহত ওই বাংলাদেশি মারা গেছেন বলে মঙ্গলবার মেঘালয় পুলিশ জানিয়েছে।
জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেছেন, গ্রামবাসীরা আহত অবস্থায় আকরামকে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।
জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন
পিতা মো: জহির উদ্দিন, বাকাকুড়া কাংশা ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা
নিহত আকরাম হোসেনের নামে মানিকগঞ্জ শিবালয় থানায় ২০২৩ সালে একটি অপহরণ মামলা রয়েছে।
নিহতের বড় ভাই ও পান ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আকরামের মৃত্যুর খবর পাই। তবে কীভাবে সে ভারতে গেল, কিছুই জানি না। মরদেহ ফেরানোর জন্য আমরা বিজিবির সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ জানান, “ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”
 সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘালয়ের খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন।
মেঘালয়ের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, গত সোমবার কমপক্ষে আট বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে স্থানীয় গ্রামবাসীরা জড়ো প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারপিট করেন গ্রামবাসীরা।
পুলিশ সুপার জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park