1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে হোপ এডুকেশন সেন্টারের যাত্রা শুরু বিশ্ববিদ্যালয় ও বিসিএস প্রস্তুতিতে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের অঙ্গীকার

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হলো হোপ এডুকেশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা। পৌর এলাকার বটতলী (সরকারি কলেজ রোড) দুই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি প্রভাষক মো. ইউনুস আলী বুলু উদ্বোধনী বক্তব্যে বলেন, “উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা এখনও বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পিছিয়ে আছে। শহরের বড় বড় কোচিং সেন্টারের সুযোগ অনেক সময় গ্রামীণ শিক্ষার্থীরা পায় না। আমরা চাই, ফুলবাড়ীর শিক্ষার্থীরাও ঢাকার মতো মানসম্মত প্রস্তুতির সুযোগ পাক।” তিনি আরও জানান, হোপ এডুকেশন সেন্টারে বিসিএস উদ্যম-এর মাধ্যমে বিসিএস, শিক্ষক নিবন্ধন, সরকারি চাকরির প্রস্তুতি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং চালু থাকবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিসিএস উদ্যম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বিসিএস মানে ভয় নয়, বরং সঠিক কৌশল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। হোপ এডুকেশন সেন্টারের মাধ্যমে আমরা সেই পরিকল্পনা হাতে-কলমে শেখাব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিসিএস ক্যাডার ডা. মোস্তাকিম আহমেদ মাহিম এবং ফুলবাড়ী সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক এম.জি.এম. আল ফারুক।

দিনব্যাপী সকাল ১০টা ও বিকেল ৩টায় দুটি পৃথক সেশনে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে সেমিনারের আয়োজন করা হয়। এতে স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নানা দিকনির্দেশনা পান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোপ এডুকেশন সেন্টারের সহযোগী পরিচালক সৈয়দ মাহাবুর রহমান ও শাহীরাজ আলম।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park