1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোগলাবাজারের জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ মোবশ্বির আলীর ইন্তেকাল

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন এর জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা প্রবীণ মুরব্বি মোঃ মোবশ্বির আলী রবিবার (১৭আগস্ট) সকাল ১০টা ৫০মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২পুত্র, ৬কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রবিবার বাদ আছর জলকরকান্দি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে জলকরকান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মরহুম মোবশ্বির আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও জলকরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জলকরকান্দি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ কাওছার, কোষাধ্যক্ষ মোঃ শফর আলী প্রমুখ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park