1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মাছের বংশ রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে- ইউএনও ঊর্মি রায়

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, মাছের বংশ রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। মাছ মানুষের আমিষের চাহিদা পূরণ করে। দেশের অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অনেক তরুণ উদ্যোক্তা স্বাবলম্বী হয়েছেন। তিনি কারেন্ট জাল ও পোন মাছ নিধন থেকে সকলকে বিরত থাকার জন্য আহবান জানান।
সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দক্ষিণ সুরমা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় উপরোক্ত কথাগুলো বলেন।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি শ্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসর সুনন্দা রাণী মোদক এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মন্তাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা দিপংকর সূত্রধর, কৃষি সম্প্রসার কর্মকর্তা মনোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার আমিনুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মৎস্য চাষী নারী উদ্যোক্তা শিল্পী বেগম, মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলাম উদ্দিন, সাইফুদ্দিন আল ফারুখ মিঠু, ফিডস ব্যবসায়ী মাযহারুল ইসলাম প্রমুখ। এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের সানি ইমাম আব্দুল বাছিত সেলিম ও পবিত্র গীতিা পাঠ করেন ডাঃ প্লাবন পাল।
পরে মৎস্য চাষী নারী উদ্যোক্ত শিল্পী বেগম ও ফিডস ব্যবসায়ী মোঃ মাযহারুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। এর আগে মৎস্য সপ্তাহের উদ্বোধনে শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে মাছের পোণা অবমুক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park