1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, মানবিক সহায়তা চান ভূমিহীন পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত
তৌহিদুর রহমান  জেলা প্রতিনিধি –
‎শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া বাজারে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো মানবেতর অবস্থায় জীবনযাপন করছে।
‎ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাকাকুড়া বাজারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমিহীন পরিবারের প্রতিনিধি মোশারফ হোসেন ।
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বাকাকুড়া গ্রামের ভূমিহীন পরিবার। প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রায় ৫০ বছর ধরে এ জায়গায় বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করেই উচ্ছেদের নোটিশ ও দমনমূলক পদক্ষেপ নিয়ে আমাদের ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ফলে নারী-শিশুসহ প্রায় ৩৫-৪০ জন সদস্য এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। আমাদের প্রতিদিন অনাহারে দিন পার করতে হচ্ছে।
‎তিনি আরও বলেন,  প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের আগের জায়গায় থাকার অনুমতি প্রদান করতে হবে অথবা ভূমির লিজ বা মালিকানা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা প্রদানের অনুরোধ করছি।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলো দাবি করে, প্রশাসন যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তবে তারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অনশনে বসতে বাধ্য হবেন।
‎এই বিষয়ে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, উচ্ছেদ হওয়া পরিবারগুলো দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছিল। নিয়ম অনুযায়ী তাদের উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছিল, তবে নির্ধারিত সময়ে স্থাপনা সরানো হয়নি। ফলে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
‎তিনি আরও বলেন, জনগণের সেবা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে সেখানে নতুন ভূমি অফিস নির্মাণ করা হবে। তবে ভুক্তভোগী পরিবারগুলো যদি পুনর্বাসনের জন্য আবেদন করে, তাহলে সরকারিভাবে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park