1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডৌয়াতলায়  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে। 

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলায়  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- বামনার সালাউদ্দিন হাওলাদারের ছেলে সাইমুন ইসলাম সানা এবং মঠবাড়িয়া উপজেলার কুমিরমারার রফিকুল ইসলামের ছেলে রেজা।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ডৌয়াতলা ফুটবল একাডেমি ও বলইবুনিয়া একাদশের মধ্যে ফাইনাল খেলা চলছিলো। টাইব্রেকারের সময় সানা মাঠের ভিতরে প্রবেশ করতে চায়। যদিও ইতিমধ্যে মাঠের ভিতরে হাজার হাজার দর্শক প্রবেশ করেছে। সানার মাঠে প্রবেশ নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা ডৌয়াতলা ফুটবল একাডেমির সদস্যদের সাথে সানার বাগবিতণ্ডা শুরু হয়। এসময় ডৌয়াতলা ফুটবল একাডেমির ৪ নম্বর খেলোয়াড় আকাশ সানাকে মারা শুরু করলে ডৌয়াতলা ফুটবল একাডেমির সদস্যরা এবং সমর্থকরা সানাকে মেরে গুরুতর আহত করে।
অন্যদিকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজা গুরুতর আহত হন।
পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সংঘর্ষে আহতদের বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বামনা থানার ওসি এবং নৌবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ডৌয়াতলা ফুটবল একাডেমি বন্ধ করে দেওয়া হয়েছে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে, “তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park