1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডৌয়াতলায় নৌবাহিনীর হাতে শীর্ষ সন্রাসী রিহান গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার ছোট ভাইজোড়ার শীর্ষ সন্ত্রাসী রিহানকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর চৌকস দল।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বামনা নৌবাহিনী ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে ছোট ভাইজোড়ার সগির হাওলাদারের ছেলে অসংখ্য মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রিহান হাওলাদারকে (৩২) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
রিহানের নামে মাদক, ধর্ষন, ডাকাতি ও হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী এই রিহান।
জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী রিহানের অবস্থান জানতে পারে। পরে অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে রিহান দরজা দিয়ে বাগানের মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধরে ফেলে নৌবাহিনী।
ছোট ভাইজোড়ার আলোচিত, নৃশংস শামীম খানের বাড়িতে ডাকাতি এবং শামীম খানকে হত্যাচেষ্টার ১ নম্বর আসামি, মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য লতিফ ঘরামী হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি রিহান। রিহানের বিরুদ্ধে আদালতে ২০ এর অধিক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।
রিহান তার অন্যান্য সহযোগীদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারা বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park