1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে ঢাক-ঢোল বাজিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন ও হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা ব্রিজের পশ্চিম পার্শ্বে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান (জামান)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক মো. কায়ছার পারভেজ নান্নু, মো. আইনুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আলাউদ্দিন খন্দকার এবং সদস্য সচিব মো. মাহাবুর আলম (মিলন) প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মকলেছার রহমান (নবাব), উপজেলা কৃষক দলের সভাপতি মো. মনসুর মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির রহমান (চঞ্চল), মো. সাজেদুর রহমান (সাজু), মো. হুমায়ুন কবির (কনক), দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মজহারুল হোসেন সাজু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন (লিটন) সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরে বলেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park