1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে শিক্ষার্থীরা ফুলবাড়ীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে পরিণত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, হঠাৎ করে ফরম পূরণের ফি বৃদ্ধি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য শিক্ষাকে বিলাসে পরিণত করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অযৌক্তিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণের পথ রুদ্ধ করে দিচ্ছে।

তাদের অভিযোগ, পূর্ণপত্রে ২৫০ টাকার জায়গায় ৩৫০ টাকা, অর্ধপত্রে ২০০ টাকার জায়গায় ২৫০ টাকা, ব্যবহারিক পরীক্ষায় ২৫০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা, ইনকোর্স ফি ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, কেন্দ্র ফি তত্ত্বীয়তে ৪৫০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, ব্যবহারিক কেন্দ্রে ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা এবং বিশেষ অন্তর্ভুক্তিতে ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের মোট ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার এবং সি-প্রমোটেড শিক্ষার্থীদের ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় তা ব্যবসার পণ্যে রূপান্তর করছে। অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তারা আরও জানান, অতিরিক্ত ফি ধার্য করায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন। এতে শিক্ষা থেকে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অযৌক্তিক ফি প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দেওয়া হবে।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park