1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ডৌয়াতলায় ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারের চার প্রতিষ্ঠানকে ২০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় তদারকি অভিযানে সাতক্ষিরা ঘোষ ডেয়ারি এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি,  মেয়াদ উত্তীর্ণ মিষ্টি ফ্রিজে সংরক্ষণ করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারাসহ বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ২০২২ সালের মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখায় একটি ফাস্টফুডের দোকানকে ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য একটি হোটেলকে ৩ হাজার এবং একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানকালে বামনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park