1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা নওফেল উদ্দিন আর নেই

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা নওফেল উদ্দিন আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর ) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজশাহীতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

আশির দশকে তিনি ফুলবাড়ীতে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৯৬ সাল থেকে জয়পুরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ফুলবাড়ী থেকে রাজশাহীতে গিয়ে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং একজন পালিত কন্যাসন্তান রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্যারের ছোট ভাইয়েরা সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন।

মির্জা নওফেল উদ্দিনের মৃত্যুতে ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী প্রেসক্লাবসহ স্থানীয় সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park