1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঝিনাইগাতী শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর  প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে উৎসাহ দিতে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সৎ শিক্ষা গ্রহণ করলে জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এবং সুন্দর জাতি গঠনে ভূমিকা রাখে। উন্নতির পথে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা মানুষকে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ দিয়ে সজ্জিত করে। তাই শিক্ষা একটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। সমাজে তার অবদান রাখার সুযোগ করে দেয়। তাই আগামীর শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকৌশলী শুভ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. রোকন উজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে পেন্সিল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। একই সঙ্গে একটি করে পেয়ারা গাছের চারা উপহার দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park