1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার, আটক ১

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
তৌহিদুর রহমান  প্রতিনিধি-
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর মো. ইলিয়াস (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মো. নাজমুল নামের একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের পরিবার জানায়, বুধবার (১০ সেপ্টেম্ব) সকালে বাড়ি থেকে বের হয় ইলিয়াস। এরপর আর বাড়িতে ফিরেনি সে। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার গভীর রাতে গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নাজমুল নামের এক মুরগীর খামারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কালঘোষা নদীতে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park