1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শিক্ষার গুণগত মানব বৃদ্ধির মাধ্যমে আলোকিত সমাজ গড়তে হবে- হাজী তাজরুল ইসলাম তাজুল

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আহবায়ক হাজী তাজরুল ইসলাম তাজুল বলেছেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধির মাধ্যমে আলোকিত সমাজ গড়তে হবে। সমাজে সুশিক্ষা, নীতি নৈতিকতা ও মনুষত্ববোধ হ্রাস পাওয়ার কারণে শিক্ষিত লোকেরা অন্যায় অবিচারসহ দূর্নীতি রয়েছে। শিশুদেরকে শুরু থেকেই ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতা শিখাতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ড. মুক্তাদির একাডেমি এন্ড গুলেস্তা হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আহবায়ক হাজী তাজরুল ইসলাম তাজুল কথাগুলো বলেন। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সিলামের প্রথম কেজি স্কুল শহীদ বুদ্ধিজীবী ডক্টর মুক্তাদির একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোদাব্বির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ তালাত আজিজের রুহের মাগফিরাত কামনা করেন এবং এই প্রতিষ্ঠানের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট দানশীল ব্যক্তি মকবুল হোসেন বখত মুকুলসহ সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একাডেমির সার্বিক সাফল্য কামনা করেন।
ড. মুক্তাদির একাডেমি এন্ড গুলেস্তা হাইস্কুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা পরিচালক হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক নূর মোহাম্মদ বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও  দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুব হাসান রিংকু। অভিমত ব্যক্ত করেন অভিভাবক মাওলানা শরিফ উদ্দিন, সিরাজউদ্দিন আনা প্রমুখ।
পরে প্রধান অতিথিকে ক্রেস্ট এবং ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park