1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গাছ বিতরণ ও ক্লাস পরিদর্শনে ঝিনাইগাতীর নির্বাহী কর্মকর্তার উপস্থিতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার) আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
গাছ বিতরণের পাশাপাশি ইউএনও শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং তাদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল।  আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম।  আহমদ নগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মাসুদ রানা।  আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী  প্রধান শিক্ষক দেলোয়ার  হোসেন  ও শিক্ষক কর্মচারী  উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন,”বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত হতে হবে।”
এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য স্থানীয়রা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park