বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শুরা সদস্য, বরগুনা জেলা জামায়াতের সাবেক আমীর ও বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: সুলতান আহমেদ।
ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মো. মোস্তফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জামায়েতে ইসলামীর সেক্রেটারী জেনারেল শামীম আহসান ও বামনা উপজেলা আমির হাফেজ সাইদুর রহমান।
সভায় ডৌয়াতলা ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিপুল সংখ্যক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতিক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতা-কর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানানো হয়।