1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, মধ্যপাড়া ক্যাম্পের ৭ হর্সের ক্যাপ্টেন কাজী নাঈম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্তসহ উপজেলার সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্যদের টহল থাকবে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটিগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা দেবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত জানান, এ বছর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সবগুলো পূজা মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রশাসনের সহায়তায় ভক্তরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজার সময় বিদ্যুৎ, পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানান।##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park