1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ীতে মরহুম মুছা স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত
oplus_0
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার (২০ সেপ্টেম্বর ) দুপুরে মকিরচর ক্রিকেট কাউন্সিল এর আয়োজনে হুসাইন মোহাম্মদ মুছা স্মৃতি  টুর্নামেন্ট ২০২৫ এর  উদ্বোধন করা হয়।
চরআমখাওয়া ইউনিয়ন  বিএনপির সহ-সভাপতি শামসুল আলম তারেকের সঞ্চালনা ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান,
  সহ-সভাপতি আরজান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আফসার আলী, শেরপুর আদর্শ সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক শাহজাহান, গাইবান্ধা পলাশবাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবুল কালাম সিদ্দিকীসহ অনেকেই।
প্রধান অতিথি আবুল হাশেম মাস্টার বলেন, মনে রাখতে হবে, সাগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী। যে কোনো পরিস্থিতিতে যেন খেলার পরিবেশ নষ্ট না হয়। খেলা যাতে উপভোগ্য হয়, সে বিষয়ে সবার নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ করা উচিৎ।
খেলা উদ্বোধন করেন, আইয়ান ডিজাইন লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর  মাসুদ পারভেজ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park