1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেরপুরের শ্রীবরদীতে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত
তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে অবস্থিত হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রম নিয়ে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে।
বক্তারা জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চলছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।
স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং- ৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park