1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়িতে ৫২ তম জিঞ্জিরাম জোনের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত
oplus_0
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম জোনের চূড়ান্ত ফুটবল খেলা (২২সেপ্টেম্বর) সোমবার  সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল খেলায় সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা দল ৪-২ গোলে ঝাউডাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কাবাডি খেলায় তারাটিয়া উচ্চ বিদ্যালয় লংকারচর  দাখিল মাদ্রাসা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
দাবা খেলায় তারাটিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
এ ছাড়া ছেলেদের হ্যান্ডবলে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ৫-২ গোলে মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়াও বিভিন্ন স্কুল অন্যান্য  প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়।
জিঞ্জিরাম জোনের চূড়ান্ত পর্ব খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,  চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী,
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান,সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীনসহ অনেকেই।
  জিঞ্জিরাম জোনের আহবায়ক,  সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন , আগামী ২৪ সেপ্টেম্বর জিঞ্জিরাম জোনের বিজয়ী দলের সাথে ব্রহ্মপুত্র জোনের বিজয়ী দলের মধ্যে উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা দেওয়ানগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park