1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শরীফ আহমদ এর পিতা ও সদস্য শেখ জাবেদ ইমরান এর মাতার সুস্থতা কামনা ও কোষাধ্যক্ষ মোঃ আজমল আহমদ রোমন এর শিশু কন্যার অকাল মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ সকল সদস্যদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে অসুস্থ সদস্য, সদস্যদের পিতা-মাতার সুস্থতা, সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ইউনুছ আলী।
দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সদস্য শেখ জাবেদ ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা এলজিইডি প্রকৌশলী শেখ আজিম উর রশিদ, দক্ষিণ সুরমা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছাইফুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ কামরান আলী, সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত তোফায়েল আহমেদ পাপ্পু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park