1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনার বারহাট্টা উপজেলা শাখার জামায়াতে ইসলামী।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর উপজেলা সদরের  কোর্ট বিল্ডিং এলাকার মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর বাজারের এ.কে খান দাখিল মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা সভাপতি মো নাজমুল হক, জামায়াত কর্তৃক মনোনীত বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুজিবুর রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল বাছির খান, নেত্রকোনা জেলা তারবিয়ত সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন, নেত্রকোনা জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি মো:জহিরুল ইসলাম, উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।

৫ দফার দাবীগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park